আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: কারবালার শহরের প্রখ্যাত বক্তা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুর্ত্তজা আল কাযভিনী গতরাতের অজ্ঞাত সন্ত্রাসীদের হামলা হতে প্রাণে বেঁচে গেছেন।
অজ্ঞাত পরিচয়ের অস্ত্রধারীরা তাঁর বাড়ীকে ঘেরাও করে গুলি ছুঁড়ে দ্রুততার সাথে স্থান ত্যাগ করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।
আয়াতুল্লাহ সৈয়দ কাযভিনী দ্বিতীয়বারের মত সন্ত্রাসীদের ব্যর্থ হামলার শিকার হলেন। ২০০৫ সালেও অজ্ঞাত পরিচয়ের অস্ত্রধারীরা তিনি বাড়ীতে ফেরার সময় তার উপর গুলি চালায়।
উল্লেখ্য যে, আয়াতুল্লাহ সৈয়দ মূর্ত্তজা কাযভিনী কিছুদিন পূর্বে হযরত ইমাম হুসাইন (আ.) এর মাজার সংলঘ্ন উঠোনে বক্তৃতাকালে বাথ পার্টির সমালোচনা করে ইরাকে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণ ঘটানোর সাথে তারা জড়িত বলে উল্লেখ করেছিলেন।#